শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

ডেস্ক রিপোর্ট / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী। তিনি মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর সুযোগ্য সন্তান।

সম্প্রতি তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও আগত রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। অসুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে তিনি যে সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবিক সহায়তার এই উদ্যোগ রোগীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

এছাড়াও, কমলগঞ্জ পৌরসভার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন তিনি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ শিক্ষা ও মানবিকতার সমন্বিত উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুঈদ আশিক চিশতী দীর্ঘদিন ধরে কৃষি উন্নয়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রসার, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

সচেতন মহল মনে করছে, বর্তমান সময়ে যখন সমাজে স্বার্থপরতা বাড়ছে, তখন মুঈদ আশিক চিশতীর মতো তরুণদের এমন উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই মানবিক কর্মকাণ্ড শুধু সাময়িক সহায়তা নয়, বরং একটি দায়িত্বশীল ও সহমর্মী সমাজ গঠনের বার্তা বহন করে।

কমলগঞ্জবাসীর প্রত্যাশা—এ ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরা এগিয়ে এসে এমন মানবিক কার্যক্রমে অংশ নেবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর