সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রতিনিধি,মৌলভীবাজার: / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারে ক্রেতাদের অধিকার সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি)-এর জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওয়াদুদ, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ। অনুষ্ঠানে এমজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে সিআরবির ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।

অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি ভোক্তা অধিকার রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর