সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্যের বাড়ির সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে কাজিরগাঁও একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। খেলা পরিচালনা কমিটির সভাপতি রায়হান তালুকদার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও নিউ জার্সির পাটারসন সিটি বিএনপির সভাপতি মাসুম চৌধুরী এবং কমলগঞ্জের সমাজসেবক ও ক্রীড়াবিদ মুন্না চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মুঈদ আশিক চিশতী বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। মরহুম আব্দুল গফুর চৌধুরীর স্মৃতিকে ধারণ করে এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন, “যুব সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর