শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি কমলগঞ্জে হৃদয় হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের বসন্ত উৎসব

ডেস্ক রিপোর্ট / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেছে ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’। প্রতিবারের মতো এবারও দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে বসন্ত বরণ উৎসব পালন করা হয়। এটি এমসি কলেজ ক্যাম্পাসে মোহনার ১৮তম বসন্ত বরণ উৎসব।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কলেজ অডিটোরিয়ামের পাশে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হামিদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিকসন দাশ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল।

অনুষ্ঠানে মোহনার বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি বিশ্ব মঙ্গল দাসের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হুমায়রা প্রমির যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের সংস্কৃত বিভাগের প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, অর্থনীতি বিভাগের প্রফেসর ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক জেবিন আক্তার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক অগ্রাতা সৌরভ, মোহনার সাবেক সভাপতি জুবায়ের আহমেদ রাকিব ও সংগঠনের অনবদ্য সদস্য সায়েম আহমেদ চৌধুরী।

এদিন বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এমসি কলেজ ক্যাম্পাস। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। মোহনার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘আহা, আজি এ বসন্তে’ গান পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে মোহনার সদস্যরা পরিবেশন করেন সমবেত সংগীত, সলো গান, একক গান, দলীয় নৃত্য, দ্বৈত নৃত্য, নাটিকা, কোরিওগ্রাফি, আবৃত্তি, ধামাইল গান ও র‌্যাম্প শো।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোহনা নিয়মিতভাবে সেই দায়িত্ব সফলভাবে পালন করে আসছে।

বিকেলের পড়ন্ত রোদে লোকগানের সুরের মূর্ছনায় শেষ হয় এবারের বসন্ত বরণ উৎসব। পুরো ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল বাসন্তী আনন্দের এক টুকরো উৎসবে, যা শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি হয়ে রয়ে গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর