শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি: / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এসব কেন্দ্রে বাড়তি নজরদারির অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে দুইজন করে অতিরিক্ত পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। ভোটের দিন পুরো জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত রিজার্ভ পুলিশ সদস্যও প্রস্তুত রাখা হবে।

জেলার চারটি আসনের সাত থানার সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ২২৩টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে।

মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের জুড়ী উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বড়লেখা উপজেলায় ৬৯টি কেন্দ্রের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ এবং ৩৮টি মাঝারি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের রাজনগর উপজেলায় ৬৬টি কেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ। একই আসনের মৌলভীবাজার সদর উপজেলায় ১০৯টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র একই শ্রেণিভুক্ত।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রের মধ্যে ২৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র তালিকাভুক্ত রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘ভোটের দিন সারা জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য প্রস্তুত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর