সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে আবারও শুরু হবে ব্যাপক উন্নয়ন কার্যক্রম—নাসের রহমান

ডেস্ক রিপোর্ট / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এম নাসের রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব ও অধিকার। দীর্ঘ সতেরো বছর এ অধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল। এবার ভোটাধিকার ফিরে আসছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল পাঁচটায় সদর উপজেলার কামালপুর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গুপ্ত দল প্রকাশ্যে আসে না। টেবিলের নিচে থাকে, হতাশা ছড়ায়। তাদের দিন শেষ। আওয়ামী লীগ ইন্তেকালের পর দ্বিতীয়বার জন্ম নিয়েছিল। তৃতীয় জন্ম হবে কি না বলতে পারছি না। একবার আওয়ামী লীগ ইন্তেকাল করেছিল ১৯৭৫ সালে—শেখ মুজিব নিজেই তা করেছে। প্রথম মৃত্যু হয় পঁচাত্তরের জানুয়ারিতে, বাকশাল কায়েমের মাধ্যমে।”

এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার বাজারবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। “মৌলভীবাজারে যত উন্নয়ন হয়েছে, তা মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বিএনপির হাত ধরেই হয়েছে। বিএনপির আমলে পাকা করা রাস্তাগুলোর পরবর্তীতে আর কোনো সংস্কার হয়নি।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে তাকে বিপুল ভোটে বিজয়ী করা হলে মৌলভীবাজার-রাজনগরে আবারও ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু হবে। রাস্তাঘাট সংস্কার হবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন হবে।
নাসের রহমান ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন নারী-পুরুষ, তরুণ-তরুণী সবাইকে মিলেমিশে ভোটকেন্দ্রে যেতে হবে। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আহমদ। সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এবং বিএনপির বিজয়ের মাধ্যমেই মৌলভীবাজারে টেকসই উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর