মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কাবিনের জমিতে স্কুল গড়ে অনন্য নজির: অশ্রুসজল বিদায় নিলেন প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ৩৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে পালিত হলো প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শ্রীনাথপুর গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়। শুধু একজন শিক্ষক হিসেবে নয়, বরং এই বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা হিসেবে পারভীন সুলতানার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য। মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পারভীন সুলতানার বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করেন।

বক্তারা উল্লেখ করেন, পারভীন সুলতানা কেবল পাঠদানই করেননি, বরং শিক্ষার আলো ছড়াতে নিজের বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই বিরল আত্মত্যাগ কমলগঞ্জের শিক্ষানুরাগী মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজীবন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বিদায়ী বক্তব্যে পারভীন সুলতানা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম এবং ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথসহ অন্যান্যরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শিক্ষার্থীদের কণ্ঠেও ছিল প্রিয় শিক্ষকের প্রতি অকৃত্রিম ভালোবাসা।

তারা জানায়, “ম্যাডামের ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনা আমাদের আগামীর পথ দেখাবে। এমন শিক্ষক পাওয়া ভাগ্যের বিষয়।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম ও দাতা সদস্য চৌধুরী আসিফ ইবনে জামাল।

পরিশেষে, বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এক মহৎ প্রাণের বিদায়ে অনুষ্ঠানটি এক বিষণ্ণ কিন্তু গৌরবোজ্জ্বল আবহে সমাপ্ত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর