সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জে চিতলীয়া প্রবাসী কল্যাণের আত্মপ্রকাশ

সালাহউদ্দিন শুভ / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, স্থায়ী অফিস উদ্বোধন, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) চিতলীয়া প্রবাসী কল্যাণের আয়োজনে চিতলীয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপী আয়োজনে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের প্রথম পর্বে এলাকার প্রায় চার শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

চিতলীয়া প্রবাসী কল্যাণের কার্যকরী কমিটির সভাপতি মো. নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা আহমদ।

প্রধান অতিথি এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে এগিয়ে আসছেন, যা অত্যন্ত অনুপ্রেরণামূলক। তিনি সংগঠনটির সাফল্য কামনা করেন।

পল্লী চিকিৎসক মো. আবু বক্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামারছড়া রেঞ্জের বিট কর্মকর্তা মো. আহমদ আলী, কমলগঞ্জ থানার এসআই মো. আমির হোসেন, নাজির হাসান ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শামসুল হক প্রমুখ।

উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সবশেষে, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা। সংগঠনটির এই বহুমুখী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পুরো অনুষ্টানগুলোর সুন্দর করে তুলতে সেচ্চাসেবকের দায়িত্ব পালন করেন আবসার মাহমুদ পাভেল, মো. নাসির উদ্দিন, রুবেল আহমেদ, সালমান আহমেদ, মোতালিব, সহ স্থানীয় সমাজকর্মী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর