বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ২৬ জুলাই

অনলাইন ডেস্ক / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মৌলভীবাজারে আগামীকাল ২৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা সফরে আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ নেতারা।

শনিবার সকাল ১১টার দিকে শহরের বেরীরপাড় এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভার মাধ্যমে পদযাত্রাটি শেষ হবে বলে সংগঠনটির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

পরে দুপুর ১টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা চত্ত¡রে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গলের মতবিনিময় সভা শেষে জেলার পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হবে।

এ ব্যাপারে এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্নের পথে। শুক্রবার (২৫ জুলাই) রাতে মঞ্চ তৈরি করা হবে।

তিনি জানান, সকাল ১১টার দিকে আমরা মৌলভীবাজারের বেরীরপাড় পয়েন্ট থেকে জুলাই পদযাত্রা শুরু করে আমরা শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভায় অংশ নেবো।

পথসভা শেষে আমরা দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্ত¡রে মতবিনিময় সভা করে মৌলভীবাজার জেলার দেশ গড়তে জুলাই পদযাত্রা সম্পন্ন করবো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর