মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর-ব্রাহ্মণবাজার সড়কে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন ও কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। সে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি পিক আপে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। মাঝপথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক মিয়া আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ জেলা ম্যাজিস্ট্র্যাট এর অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার বিকাল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী আশিকুর রহমান আশিক এর মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর