বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই-জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই। জেলা প্রশাসক মৌলভীবাজার জেলায় ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষ-প্রতিষ্ঠানে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুরে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, গাছ  লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে, তবেই আমরা পরিবেশ রক্ষা ও গাছ থেকে উপকার পেতে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায়  এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, কমলগঞ্জ পৌর এলাকার ১৭ টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকসেদ উল্ল্যাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর