রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারের দুই সীমান্তে দিয়ে ৭১ জন বাংলাদেশিকে পুশইন

অনলাইন ডেস্ক / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও‌ পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন ও শ্রীমঙ্গল কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের, মধ্যে নারী,পুরুষ ও জন শিশু রয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৫৩৪ জনকে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও বরলেখা থানার ওসি আবদুল কাইয়ূম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয় নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম ঠিকানা জানা যাবে। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর