রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

মৌলভীবাজারে ‘এনসিপি’র জেলা সমন্বয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার জন্য ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করে গঠিত এ কমিটি পরবর্তী ৩মাস অথবা আহবায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত জেলা পর্যায়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করবে।

বুধবার (১৮জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দলকে শক্তিশালী করতে সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সমন্বয়কারী: ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মোঃ ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ, সৌমিত্র দেব ও সদস্যরা হলেন, এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ, হোসাইন আহমদ।

এনসিপির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, খালেদ হাসানের নেতৃত্বে নতুন এই কমিটি জেলার রাজনীতিতে এনসিপির অবস্থান সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর