বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৩০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিতাব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

তিনি জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সঙ্গে বসবাস করছিলো। এই সুযোগে সিতাব আলী দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।

সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় সিতাব আলীর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা রুজু হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর