সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখা সীমান্তে আরো ১৫৩ জনকে পুশ‌ইন

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত পুশইন কার্যক্রম চলে। তবে বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই তাদের আটক করে বিজিবি।

এদের মধ্যে বড়লেখার লাতু বিওপি ক্যাম্প আটক করে ৭৯ জন, পাল্লাথল বিওপি ক্যাম্প আটক করে ৪২ জন ও নয়াগ্রাম বিওপি ক্যাম্প আটক করে ৩২ জন।

বিজিবি জানায়, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এর আগে মৌলভীবাজারের বড়লেখা কুলাউড়া ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৫৬জনকে পুশইন করে বিএসএফ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর