বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে

সাংবাদিক এস কে দাস সুমনের বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট / ৪৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল, সমাজ সেবক -ব্যক্তিত্ব, গোপেন্দ্র কুমার দাশ ঢাকাস্থ বারডেম হাসপাতালে অধ্যাপক মো. ইজাহারুল হকের ( লেপারোস্কোপিক সার্জারী ফেলোসিএমইডি) চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার (১৭ মে) ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন। দেশের সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জানা যায়, জেলার শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী, বহুল পরিচিত ভিক্টোরিয়া সিনেমা হল, ভানুগাছ চিত্রকথা সিনেমা হল,আখাউড়া অনুরাধা সিনেমা হলের মালিক, গ্রিন লিফ গেস্ট হাউজের স্বত্বাধিকারী এবং তিনি জাতীয় দৈনিক কালবেলা, প্রতিদিনের মৌলভীবাজার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাস সুমনের-এর পিতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের, ডায়বেটিস, প্রেসার, হার্টবিট দুর্বল, কিডনি, রক্তশূন্যতা, ডান পায়ের আঙ্গুলে ফাংগাল ইনফেকশন সমস্যা সহ বার্ধক্যজনিত সমস্যায় ভোগছিলেন। গোপেন্দ্র কুমার দাশ-এর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তহরি গ্রামে। তাঁর পিতা-মাতা যথাক্রমে গজেন্দ্র কুমার দাশ, মায়ের নাম মাতংগীনি দাশ। ২ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি বড়।

মৃত্যুকালে তিনি এক ছেলে, ৫ মেয়ে, দুই পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা শহরে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাঁর মরদেহ
শেষ শ্রদ্ধা জানাতে পর্যায়ক্রমে শ্রীমঙ্গলের শ্রী শ্রী জগন্নাথদেবের আখড়ায়, শ্রীমঙ্গলের বারোয়ারী কালীবাড়ি, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে ফুল, তোরণ দিয়ে শ্রদ্ধা জানান শত শত মানুষ এ ছাড়া ও সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। এবং বড়গাঁও শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দ ধামে বিশেষ প্রার্থনা ও উনার আত্নাার চিরশান্তি কামনা করা হয়। পরে ধর্নীয় বিধান অনুযায়ী স্থানীয় পৌর শশ্মানঘাটে দাহ করা হয়। জনপ্রিয় এই দানশীল সমাজসেবক ব্যক্তির মৃত্যুতে সারা শহরে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।তিনি সাবেক সহসভাপতি শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া, শ্রীমঙ্গলেশ্বরী কালিবাড়ির সাবেক সাধারণ সম্পাদক বারোয়ারী কালীবাড়ি সভাপতি এবং শ্রীমঙ্গল ডাকবাংলো পূজাউদযাপন কমিটির সভাপতি ছিলেন।

জীবদ্দশায় তিনি অসংখ্য সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর