সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মজুরি ও জীবনমান উন্নয়নে সরকারি আশ্বাস- শ্রম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিক ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে শ্রম মন্ত্রনালয়ের ও কর্মস্থান মন্ত্রনালয়নের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের শহরের বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এর সভা কক্ষে শ্রম মন্ত্রনালয়ের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী কালীন সরকারের শ্রম, কর্মস্থান ও নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, দেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত হিসেবে চা শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না, বরং শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে সরকার সচেষ্ট। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বাড়ানো হবে এবং নিলামে চায়ের দাম বাড়ানোর লক্ষ্যে চা বোর্ডের সঙ্গে আলোচনা হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা, তারা তা করবে; এটি তাঁর কাজ নয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে. এইচ, জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এর উপ পরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতি বাউড়ি, বাংলাদেশ চা শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু প্রমুখ।

বক্তব্যে চা শ্রমিকরা তাদের জীবনের নানা সমস্যা, মজুরি, চিকিৎসা, শিক্ষা, পানি ও স্যানিটেশন সংকটের কথা জানান।

এসময় চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিও সভায় ওঠে। শ্রমিকরা চায় যে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হোক এবং শ্রমিক স্বার্থে সংগঠন আরও সক্রিয় হোক।

সভা শেষে উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রম দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষ চারা রোপণ করে পরিবেশ সচেতনতার বার্তাও দেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর