বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা  ১৯ দিন ঈদের ছুটি

অনলাইন ডেস্ক / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা  ১৯ দিন ঈদের ছুটি থাকবে। দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। একইসঙ্গে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে টানা ১৯ দিন ছুটি শেষ হবে ১৯ জুন।

জানা গেছে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার- সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লিখিত দুই শনিবারে। একই নির্দেশনা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর