শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি কমলগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর জেলা স্টেডিয়াম হবে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স, ইউনিয়ন-ওয়ার্ডে নতুন মাঠ: আমিনুল হক কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

“আমার বাবা আমাকে ধর্ষণ করছে, তাই মেরে ফেলছি” হত্যার পর লাইভে মেয়ে!

অনলাইন ডেস্ক / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজের বাবাকে হত্যার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করেন জান্নাত জাহান শিফা নামের এক তরুণী। পরে ফেসবুক লাইভে এসে হত্যাকাণ্ডের ভয়াবহ পেছনের কাহিনি প্রকাশ করেন তিনি।

নিহত আবদুস সাত্তার ছিলেন জান্নাতের biological (জৈবিক) বাবা। জানা গেছে, ২০২২ সালে শিফা নিজ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সিংড়া থানায় মামলা করেন। সেই মামলায় সাত্তার দীর্ঘদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মেয়ের সঙ্গে বসবাস শুরু করেন এবং মামলা তুলে নিতে তাকে চাপ দিতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিফা ভাতের সঙ্গে বিশটি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাইয়ে অচেতন করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ফেসবুক লাইভে এসে শিফা বলেন, “কইছিলাম তোর রক্ত দিয়া গোসল করমু। দেখ, মইরা গেছোস। মেয়েদের র‍্যাপ করার সময় ভিডিও করার খুব শখ ছিল না তোর? আজ তোর ভিডিওই করা হচ্ছে। আমার ভিডিও কোথায় ভাইরাল করে দিবি বলছিলি না?”

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শিফা ও তার বাবা সাত্তার একসঙ্গেই বাসায় থাকতেন। মেয়েটির মায়ের সঙ্গে সাত্তারের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল বহু আগে।

ঘটনার পর পুলিশ জান্নাত জাহান শিফাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1050201180311849&rdid=Qd3UfpFGJ0xQP5Zz


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর