মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ-দোয়া

ডেস্ক রিপোর্ট / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বৈরী আবহাওয়ায় দীর্ঘদিন বেহাল জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পানির স্তর নিচে নেমে গিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র সংকট। অসহনীয় গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় মৌলভীবাজারের কমলগঞ্জ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়ন বাঘমারা জামে মসজিদ প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৫শতাধিক মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে বৃষ্টির আশা নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া ছোবহানিয়া এরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রার শিক্ষক মাওলানা মো. উসমান আলী। নামাজের ইমামতি করেন পূর্ব বাঘমারা মসজিদের ইমাম মাওলানা মিনহাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বাঘমারা মসজিদের ইমাম মো. আব্দুল আহাদ, বাঘমারা মাদ্রাসা শিক্ষক হাফিজ তুহিন আহমদ, পুর্ব বাঘমারা মুয়াজ্জিন মো. মোশাহিদ আলী।

মুসল্লি আব্দুর রাজ্জাক বলেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রুক্ষ হয়ে উঠেছে আমাদের প্রকৃতি। ফসল নষ্ট হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় নামাজ আদায় করলাম।

এ বিষয়ে খতিব বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। আর এ বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।

নোট: ছবি সংযুক্ত। ক্যাপশন–কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে বুষ্টির জন্য সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর