মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নি-হ-ত

ডেস্ক রিপোর্ট / ৩০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেল জব্দ করেছে। নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও পুলিশ সিলেট মেট্রো-ল, ১১-৫১৮৪ সাইকেলটি জব্দ করেছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। তবে মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং ঘাতক সাইকেল চালককে বের করার চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর