মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঋণের বোঝা সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট / ৩৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ঋণের বোঝা সইতে না পেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহরম আলী (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত সোনা উল্যার ছেলে। তিনি পীরের বাজারের একজন মুদী ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে চলন্ত অবস্থায় পড়ে মহরম আলী (৬০) নামে এক ব্যক্তি ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খন্ড হয়ে যায়।

নিহতের ব্যবহৃত ফোনে কল আসলে তার পরিচয় নিশ্চিত হন শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই দীপক সরকার। তিনি বলেন, পরিবারের মাধ্যমে জানতে পারলাম মহরম আলী ঋণগ্রস্ত ছিলেন। এ চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার লাশের কাছ থেকে একটি কীটনাশকের বোতল ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

তবে ব্যবসায়ী মহরম আলী কি কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তা নিয়ে হাজীপুর ইউপি সদস্য রাজা মিয়া জানান, আমি জানতে পেরেছি মুদী ব্যবসায়ী মহরম আলী ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের বড় ভাইয়ের স্ত্রী মালা বেগম জানান, নিহত ব্যবসায়ী মহরম আলী ২০ লক্ষ টাকার উপরে ঋণ আছে। স্থানীয় দাদন ব্যবসায়ীদের ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করছেন বলে আমাদের ধারণা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক দীপক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়ে নিহত মহরম আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ মঙ্গলবার রাতেই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর