শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতীর উদ্যোগে ঈদুল আজহার গোশত বিতরণ খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মৌলভীবাজারে নদী-জলাশয়ে ফেলা হচ্ছে কুরবানির চামড়া সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত শ্রীমঙ্গল পৌরসভা; পরিচ্ছন্ন নগর গড়তে মাঠে ইউএনও ঈদের শুভেচ্ছা জানালেন মুঈদ আসিক চিশতী কমলগঞ্জে বন্যাকবলিত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

কমলগঞ্জে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্য সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও গ্রামীন পিঠা উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার, কৃষি কর্মকর্তা জয়েন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ

এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর