রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে শাহজালাল মর্ণিং সান স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৪০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর শাহজালাল মর্ণিং সান স্কুলে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়। একই সাথে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার(২১ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান রঞ্জু।

শাহজালাল মর্ণিং সান স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. জহির আহমেদের সভাপতিত্বে ও স্কুল শিক্ষিকা মোছা. রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সিলেটের পরিচালক মাহমুদুর রহমান ও পরিচালক শেখ মোহাম্মদ ইকবাল।

পবিত্র কুরআন তেলওয়াত শেষে স্কুল শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশ গ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর স্কুল প্রধান শিক্ষক মো. সাহাওয়াত হোসেন সোহাগ স্কুল প্রতিষ্ঠা, পরচালনা ও শিক্ষার মাণ উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, শিশুদের শুধু স্কুলে পাঠালে হবে না। তাদের পড়াশোনা নিয়ে খোঁজ রাখতে। ছাত্র-শিক্ষক- অভিবাক সমন্বয়ে শিক্ষার মাণ উন্নয়ন সম্ভব। এজন্য তিনি অভিবাকদের সচেতনভাবে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

সব শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও ফলাফল কার্ড প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর