রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে ৫দিনের জন্য কাব-ক্যাম্পুরীর আয়োজন করল মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়

সালাহউদ্দিন শুভ / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ৪র্থ বারের মতো নিজ উদ্যোগে কাব-ক্যাম্পুরীর আয়োজন করে শ্রীনাথপুর ছলিমগঞ্জের মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (১০ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ কাব-ক্যাম্পুরীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মোমবাতি প্রজ্বলন ও ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা।

আয়োজকরা জানান, বিদ্যালয়ে টানা পাঁচ দিনব্যাপী এই কাব-ক্যাম্পুরীতে এই স্কুলের ৪৪ জন্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা এই দিনগুলোতে সকাল সাড়ে ৫টায় শরীর চর্চা দিয়ে শুরু করে রাত ১০টা পর্যন্ত খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা, প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় কাজ, প্রাথমিক চিকিৎসা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কাজের মধ্য দিয়ে কাটাবে। এছাড়াও ভাতৃত্ববোধ শিখবে, ব্যায়াম শিখবে, শৃঙ্খলা শিখবে। যা শারীরিক বিকাশের জন্যে দরকার, মানসিক বিকাশ করবে। কিছু কলাকৌশল শিখানো হবে যা তাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, শংকর দেবনাথ, নির্মলেন্দু চন্দ, যুক্তরাজ্য প্রবাসী হোসেন জাকারিয়া, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, পারভেজ আহমেদ, জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম, সমাজ সেবক রাসেল হাসান বখ্ত, শিক্ষক রাজিব হাসান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ জানান, পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে প্রতিষ্ঠানের ৪৪জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চলতি মাসের ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে পাঁচদিনের কাব ক্যাম্পুরীর পরিসমাপ্তি ঘটবে।

তিনি আরও বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক কর্মযজ্ঞ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কাউটিং শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আধ্যাত্মিক ও মানসিক দিকগুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখে যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে জীবনযাপন করতে পারে। মানবজীবনের একমাত্র ব্রত হল সেবা। মানবহৃদয়ের সব তৃপ্তি, সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর