বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

শ্রীমঙ্গলে শিক্ষার্থী, সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

মো. আল-আমিন, শ্রীমঙ্গল / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গলের উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ, স্বাস্থ্য, এবং সামাজিক বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। লিফলেটে মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ বন্ধ করা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে সচেতনতা সৃষ্টির তথ্যসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বাক্য উল্লেখ করা হয়।

পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর তত্ত্বাবধানে ও নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেয়। তারা লিফলেট পড়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের চারপাশের পরিবেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর