শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু

কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে থানায় ছাত্র বৈষম্যের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে রোববার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যৌথ বাহিনীর অভিযানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।এরপর গত সোমবার ৪ নভেম্বর মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৯।

এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর