শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জে আল্ট্রা ম্যারাথনে আনন্দ উচ্ছাস

সালাহ্উদ্দিন শুভ / ৫৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নিজের দেহ, মন সুস্থ্য রাখার জন্য দৌড়। শমশেরনগর আল্ট্রা ম্যারাথনে অংশ গ্রহণকারীদের মাঝে ছিল আনন্দ উচ্ছাস। এমন উচ্ছাস নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠ থেকে সাড়ে ৪ শত দৌড়বিদ দৌড় শুরু করেন কুয়াশাচ্ছ ভোর ৬ টায়। টিম শমশেরনগরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬ টায় ৫০ কিলোমিটারের অংশগ্রহণকারী ১৬৫ জনের দৌড় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। ভোর ৬টা ১০ মিনিটে ২১ কিলোমিটার দূরত্বের দৌড়ে নারী পুরুষ মিলিয়ে অংশ নেন ২৮৫ জন।

শমশেরনগর সবুজে ঘেরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে বের হয়ে দৌড়বিদরা চা শ্রমিক বস্তি, চা বাগান প্লান্টেশন এলাকার উচু নিচু পাকা সড়ক ও রাবার বাগান ঘেষা সড়ক দিয়ে শমশেরনগর থেকে ত্রিপুরা সীমান্তবর্তী চাতলাপুর চেকপোস্ট ঘুরে আবার শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে আসেন ২১ কিলোমিটার এর দৌড়বিদরা। আর শমশেরনগর থেকে একই পথে দুইবার করে চাতলাপুর চেকপোস্ট ঘুরে শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে ফিরে আসেন দৌড়বিদরা।

দৌড়বিদদের সাথে যাবার সময় অসংখ্য স্থানে দেখা যায় দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় পানীয়, কলা, খেজুর সরবরাহ বুথ রয়েছে। সাথে রয়েছে মেডিক্যাল টিম। রাস্তার বিভিন্ন স্থানে চা বাগান ও গ্রামের মানুষজন বিশেষ করে শিশুরা দাঁড়িয়ে দৌড়বিদদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।

আগের দিন বিকাল থেকে দেশের নিবন্ধনকৃত দৌড়বিদরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে জড় হন। অনেকেই মাঠে নিজস্ব তাবু স্থাপন করেন। আর অধিকাংশ দৌড়বিদরা বিভিন্ন হোটেল ও রিসোর্টে থাকেন। আবার অনেকেই পরিচিতজনদের বাসায় অবস্থান করেন।

২৫ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন আশরাফুল আলম ও দ্বিতীয় হয়েছেন সামাউন হোসেন। ২৫ কিলোমিটার দৌড়ে মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাজার সরকারি কলেজের অধ্যাপক দিলারা আক্তার খান ও দ্বিতীয় হয়েছেন বগুড়ার রুহি তাবাসসুম। ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন ময়নুল আহমদ দ্বিতীয় হয়েছেন প্রভাত চৌধুরী ও তৃতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কলেজ শিক্ষক রাজন মিয়া।

দৌড়ে অংশ নেন সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা।

একে একে সকল দৌড়বিদরা শমশেরনগর চা বাগান মাঠে ফিরে আসার পর বিকাল ৩ টায় বিজয়ীদের পুরস্কারের অর্থ ও ক্রেস্ট তুলে দেন করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর