শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দ্রব্যমূল্য জানতে ‘ছদ্মবেশে’ বাজারে উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বন্যা, সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে আগুন লেগেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে। দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এক্ষেত্রে লাগাম টানতে পারছে না অন্তর্বর্তী সরকার। তাই বাজার স্থিতিশীল এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন স্বয়ং উপদেষ্টারা।

শনিবার (২৬ অক্টোবর) বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি।


asif2

ছবিতে দেখা গেছে, মুখে মাস্ক, মাথায় টুপি পরে কোনো ধরণের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই বাজার পরিদর্শন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ডিমের হালি ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকা, লাউ প্রতি পিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে।’

সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরও কমে আসবে।’

এসময় অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর