রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর সাংবাদিকতার মানোন্নয়নে মৌলভীবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাষ্ট্রে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে জব্দ সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি

শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ(মৌলভীবাজার) / ৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাসেল মিয়া নামে একজন আহতের ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর রাত ৮টায় শমশেরনগর রেলস্টেশন প্লাটফর্মে হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী রাসেল মিয়া, শমশেরনগর বাজার অটোচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাছিত আলী, সাহাবউদ্দীন, হাছান আলী বলেন, শমশেরনগর অটোরিক্সা চালক সমিতির সভাপতি শফিক মিয়া ও তার সহযোগী জাকির মিয়া, সামাদ মিয়া, নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে দুই শতাধিক অটোরিক্সা থেকে অবৈধভাবে দুই হাজার, তিন হাজার টাকা ও মাসিক একশ’ টাকা হারে আদায় করেন। তাদেরকে এই হারে টাকা না দিলে তারা অটোরিক্সা চালাতে দেন না। আদায়কৃত চাঁদার টাকা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে নেয়। তাদেরকে এধরনের চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ৪ সেপ্টেম্বর রাত ৮টায় লাটিসোটা দিয়ে হামলা চালিয়ে রাসেল মিয়াকে আহত করে এবং প্রাণে মারার হুমকি দেয়।

এঘটনায় রাসেল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে। চিকিৎসা শেষে রাসেল মিয়া বাদী হয়ে শফিক মিয়াসহ ৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

তবে অভিযুক্ত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সমিতির সভাপতি শফিক মিয়া বলেন, এখন চাঁদা তোলা সম্পূর্ণ নিষেধ। আগে সাধারণ সম্পাদক রাসেল মিয়া চাঁদা আদায় করতো, সে বিষয় নিয়ে গত ৪ সেপ্টেম্বর মারামারি ঘটনা ঘটে। আমরা টাকা তোলা বন্ধ করেছি।

এদিকে স্থানীয় অটোচালকরা জানান, শমশেরনগর বাজারে অটো চালাতে গেলে ভর্তি ফি হিসেবে দেড় থেকে দুই হাজার টাকা এবং মাসিক ভিত্তিতে একশ’ টাকা হারে প্রদান করতে হয়। এই টাকা থেকে পুলিশকেও একটি অংশ দিতে হয়, অন্যতায় গাড়ি চালানো সম্ভব নয় বলে অটো চালক সমিতির নেতারা আমাদেরকে জিম্মি করে টাকা নিয়ে যান।

এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে শমশেরনগর ফাঁড়িতে তদন্তের জন্য দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর