বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের

কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

রিপোটার : / ৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক ও ভিশনস্প্রিং। সমাজসেবক আব্দুল মতিনের সহযোগিতায় যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রাজটিলা এলাকায় অস্থায়ী ক্যাম্পে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে।

ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ব্র্যাকের কমলগঞ্জ উপজেলা শাখার হেলথ কর্মসূচির ফিল্ড অর্গানাইজার জবরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মতিন, কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও সমাজসেবক সোনা উল্লা।

আয়োজকেরা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে কিংবা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের ভোগান্তি কমবে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হলে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য তা উপকারী হবে।

মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন স্থানীয় পল্লী চিকিৎসক মো. নিজাম উদ্দিন এবং ব্র্যাক কমলগঞ্জ উপজেলা শাখার সেবিকা মুমিনা আক্তার ও হ্যাপি বেগম। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর