বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

ডেস্ক রিপোর্ট / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভাটি আয়োজন করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক।’

তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।

পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন  এবং মৌলভীবাজার ট্রাফিক বিভাগ ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর