শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বাংলাদেশে সরকার পাল্টালেও তেল সরবরাহ বন্ধ হবে না: ভারত

অনলাইন ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে তেল পাঠানো অব্যাহত থাকবে। কোম্পানিটির পাঠানো এক বিবৃতি থেকে গত শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী মনোভাব থাকলেও প্রতিবেশী দেশটিতে (আমাদের) কার্যক্রম প্রভাবিত হয়নি।’

নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক আর. রাথ বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা দেশে আমাদের কার্যক্রমে বাংলাদেশের পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি। আমরা আমাদের শিলিগুড়ি টার্মিনাল থেকে উত্তর বাংলাদেশে এবং (দক্ষিণ আসামের) শিলচরের কাছে বিকশিত টার্মিনাল থেকে উত্তর-পূর্ব বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছি।’

এর আগে, ২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করেন। এটি দুই দেশের প্রথম আন্তসীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইন, যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর