শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

বাড়লো সিগারেটের দাম

অনলাইন ডেস্ক / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং আরও বেশি রাজস্ব আদায় করার লক্ষ্যে বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এতে সিগারেট ও জর্দার দাম বাড়বে। যদিও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে বিঁড়ির দামে বাড়তি করারোপ করা হয়নি।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তব্যে এমন প্রস্তাব করেছেন।

এ সময় সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার মূল্যস্তর ৫০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। গত বছর ১০ শলাকার মূল্যস্তর ছিল ৪৫ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ছিল ৫৮ শতাংশ।

এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার মূল্যস্তর ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা ও তদুর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১১৩ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হচ্ছে। অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ তিনটি মূল্যস্তর এবং এর ওপরে প্রতিটির ওপর সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর