সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন যুবক, কামড়ে মারলো কুকুরের দল

অনলাইন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে একদল পাগলা কুকুরের কামড়ে ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৯ মে) ভোররাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে। তিনি ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইজাজুল একটি কোম্পানির পণ্য বিভিন্ন দোকানে সরবরাহের কাজ করতেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। রোববার ভোররাতে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে পেটের নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে।

তিনি জানান, স্থানীয় একজন নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরগুলো চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে অন্যরা ছুটে আসে। তবে ঘটনাস্থলেই ইজাজুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই উপপরিদর্শক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর