শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

ময়মনসিংহে গর্ত খুঁড়ে দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৩১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪

ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে এক নারী ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাকচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘বিকেলে শিয়ালে অনুমান তিন একটি শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গর্ত খুঁড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী ও ছয় বছর বয়সী আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা করে।’

তিনি বলেন, ‘মরদেহগুলো ক্ষতবিক্ষত, কোনোটিতে আঙুল নেই। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাদের হত্যা করে গর্তে পুঁতে রাখা হয়েছে।’

নিহতদের নাম-পরিচয় শনাক্তসহ হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি কামাল হোসেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর