বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, হাসপাতালে বাবা-মা

অনলাইন ডেস্ক / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাসে বাসের ধাক্কায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় মা-বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের শ্রীবর্দী থানাধীন চর শিমুলচরা গ্রামের মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ও তার ভাই আনাছ আহনাফ (৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

তিনি বলেন, সকালে শেরপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত অবস্থায় স্থানীয়রা নিহতদের বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, খবর পেয়ে বাসটিকে জব্দ করতে পারলেও পালিয়েছে চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর