বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

৭০ বছর ভারতের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের ৯১ বিঘা জমি উদ্ধার

অনলাইন ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল ও বেউড়াড়ি সীমান্তে ৭০ বছর ভারতের নিয়ন্ত্রণে থাকা ৯১ বিঘা এলাকা সফলভাবে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার উদ্ধারকৃত এলাকায় সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ে বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

ভূমি জরিপ করতে বিজিবির আনুষ্ঠানিক অনুরোধের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক এবং পদ্ধতিগত সম্পৃ্ক্ততার মাধ্যমে এই ভূমি পুনরুদ্ধার সম্ভব হয়।

লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘এই সাফল্যের শুরুতে জগদল ও বেউড়াছড়ি সীমান্তের কিছু এলাকাকে প্রাথমিকভাবে বাংলাদেশের মালিকানাধীন হিসেবে চিহ্নিত করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) যৌথ জরিপে আমাদের অবস্থানকে সমর্থন করা হয়।’

তিনি আরও জানান, সীমান্তবর্তী জনগণ ৯১ বিঘা জমি ফিরে পাওয়ায় অত্যন্ত আনন্দিত হয়েছে। এই জমি সরকারি জমির নথিতে (খাস খতিয়ান) রেকর্ড করা হয়েছে।

উদ্ধারকৃত জমির মধ্যে জগদল বিওপি (সীমান্ত ফাঁড়ি) এলাকায় প্রায় ১৫ বিঘা এবং বেউড়াছড়ি বিওপি এলাকায় প্রায় ৭৬ বিঘা জমি রয়েছে। এর মধ্যে ৭৭ বিঘা জমি আবাদযোগ্য, ১১ বিঘা চা বাগান এবং বাকি তিন বিঘা নদী চর (নদী দ্বীপ)।

গত ৬ ও ৭ মার্চ বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ কর্মকর্তা এবং ভারতীয় জরিপ অধিদপ্তরের সহকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত জরিপ অনুযায়ী ৯১ বিঘা জমির পাশাপাশি ২৩ দশমিক ৫ বিঘা জমি ভারতের বলে জানা যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর