বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে বিজিবি ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

রিপোটার : / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেক্টর সদর দপ্তর, শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল এহইয়া উল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, পিএইচডি, ৪৬ ব্যটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, পিএসসি, জি, মেজর মো: তৌফিক হাসান সিদ্দিকী, সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমানসহ বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সীমান্তের অতন্দ্র প্রহরী ‘এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরীব, দুঃখী জনগণকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইন, বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য বিভিন্ন ধরণের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজানের আনন্দ সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি’র এই জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণের একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর