মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাম আতঙ্কে শ্রীমঙ্গল-কমলগঞ্জে ঈদ পর্যটনে ধাক্কা; চিন্তায় ব্যবসায়ী ঈদের আগে মজুরি বন্ধ, কমলগঞ্জ-হবিগঞ্জের চার চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি বিএনপি নেতার লেবু বাগানে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে শ্রমিকের মৃত্যু মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়াসহ দুই যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়া ছাগলসহ দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। গত সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে তাদেরকে গরু ও ভেড়াসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছমেদ মিয়ার পুত্র মিনাজ মিয়া (৪০) ও একই গ্রামের আমিন মিয়ার পুত্র শমসেদ মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, শ্রীগোবিন্দপুর চা বাগানের মন্দির লাইন এলাকার ধনঞ্জয় লোহারের বাড়ির আঙিনায় খুঁটির সাথে গরু ও ভেড়া ছাগলটি বাঁধা ছিল। রাত সাড়ে ৭টার দিকে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। এসময় আগে থেকে উৎপেতে থাকা চোর সদস্যরা গরু ও ভেড়া ছাগল দুটি খুঁটি থেকে খুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা দেখে ফেললে গরু ছাগল ছেড়ে পার্শ্ববর্তী চা বাগানে লুকিয়ে যায়। পরে চা শ্রমিকরা একত্রিত হয়ে চা বাগান ঘেরাও দিয়ে অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ৮টার দিকে চা গাছের নিচ থেকে দু’জনকে খুঁজে বের করা। তাদের সাথে থাকা আরেক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় উত্তেজিত চা শ্রমিকরা তাদের গণপিটুনি দিয়ে নাট মন্দিরের খুঁটির সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলির উপস্থিতিতে কমলগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল বাছেত এর কাছে গরু ও ভেড়া ছাগলসহ তাদেরকে হস্তান্তর করা হয়। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির কথা অস্বীকার করে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চোরদের ধরতে সক্ষম হয়েছে। আটককৃত দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম দুইচোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর