বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মৌলভীভাজারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সালাহউদ্দিন শুভ / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) ও একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিকুর রহমান ওরফে ছিদ্দেক আলী (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া। তবে কী কারণে বিএসএফ তাদের উপর গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু জানান, ‘দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য গুলি চালায়। এতে দুজনই আহত হয় এবং সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর