রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি কমলগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর জেলা স্টেডিয়াম হবে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স, ইউনিয়ন-ওয়ার্ডে নতুন মাঠ: আমিনুল হক

মৌলভীবাজারে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ: আসামি কালা গ্রেফতার

সালাহউদ্দিন শুভ / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। ধর্ষণের মামলার পর থেকে সে পলাতক ছিল। বুধবার (১৩ মার্চ) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিলেন। তখন তাদের বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক ছিল। মঙ্গলবার (১২ মার্চ) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এদিকে কালার গ্রেফতারের খবরে ভোগতেরা সহ আশপাশের কয়েকটি গ্রামের গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করে জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর