মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় দোকানিকে জরিমানা

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

হবিগঞ্জে ৪৪ টাকায় কেনা লেবু ১২০ টাকা হালি দরে বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌধুরী বাজারে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাজারের লেবু বিক্রেতা ফরিদ মিয়ার কাগজপত্র খতিয়ে দেখা যায়, তিনি ৪৪ টাকা হালিতে লেবু কিনে এনেছেন। কিন্তু ১২০ টাকা হালি দরে বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে।

এছাড়া অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল ও সুজন এবং আলু বিক্রেতা প্রতিষ্ঠান তাহমিদ এন্টারপ্রাইজকেও জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি বলেন, চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমজানে পুলিশকে সঙ্গে নিয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর