সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা

সালাহউদ্দিন শুভ / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

রমজান মাসে কোন ভাবে অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করতে না পারে সেজন্য সরকারি নির্দেশনা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অবস্থান। মৌলভীবাজারের কমলগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় প্রশাসনকে সহযোগীতা করেন কমলগঞ্জ থানার এসআই অনিকের নেতৃত্বে পুলিশের একটি টীম।

মঙ্গলবার উপজেলার মুন্সিবাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ান।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট সাতটা মামলায় ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর