রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

অপপ্রচার চালানোর প্রসঙ্গে আমিরাতে শেখ জহির উদ্দিনের সংবাদ সম্মেলন

প্রতিদিনের মৌলভীবাজার অনলাইন ডেস্ক / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শেখ জহির উদ্দিনের সংবাদ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মৌলভীবাজারের কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

১০ মার্চ রাতে খোরফাক্কানে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ জহির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত সংগঠনের এবং বাইরের কুচক্রী কিছু লোক নানাভাবে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩২ বছর যাবত আমি আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে সততার সাথে কাজ করে যাচ্ছি। তাছাড়া কমলগঞ্জ সমিতির প্রথম কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আমাকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আমার এই ভালোটা অনেকের কাছে চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে।

আমি মানবতার সেবায় দেশে লাশ প্রেরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু তাতে অনেকেই আমার এই ভালো কাজগুলো মেনে নিতে পারছেন না। তাই আমার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট কথাবার্তায় অপপ্রচার চালাচ্ছে।এতে করে আমার ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তি ইমেজ নষ্ট করা হচ্ছে। আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তবে অপপ্রচারকারীদের সতর্ক করে তিনি বলেন, অন্যথায় মিডিয়া এবং যারা মিডিয়াকে অপপ্রচারে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইউএইর প্রধান পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী শায়েস্তা, সহ-সভাপতি জামাল আহমদ,সংগঠক মাহাবুবুল হল সহ আরো অনেকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর