বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর আওতায় সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়ের শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশন, বেকারত্বের এর কথা উপস্থাপন করে। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মত প্রকাশ করেন।

স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি দায়িত্ব বাহকদের সাথে শিশু সংলাপ অধিবেশনে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও এর নির্বাহী পরিচালক সমিতা বেগম মিরার সভাপতিত্বে প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ ও এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজার যৌথ সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সিলেট এমসি কলেজের অধ্যাপক ড. এ, কে, আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন।

আলোচনায় অংশ নেন প্রভাষক রাবেয়া খাতুন, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আশরাফুজ্জামান, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমী রানী কর, স্কুল শিক্ষার্থী সুবর্ণা রানী কর, বিউটি রানী কর, মিতালী রানী কর, ইতি রানী কর প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর