বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫শত ৩ পিস ইয়াবাসহ শুভ কান্তি দাস (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকার এসকে দাসের মার্কেটের সামনে থেকে শুভ কান্তি দাসকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত (৮ মার্চ) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় এএসআই সাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় আটক শুভ কান্তি দাসের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের প্যাকেটের ভেতর থেকে ৩ টি জিপারযুক্ত পলিথিনে মোড়ানো অবস্থায় ৫শত ৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

এ ঘটনায় আটককৃত শুভ কান্তি দাস ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার অফিসার ই্নচার্জ সাইফুল আলম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর