শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ঈদযাত্রায় রেলপথে থাকবে না ভোগান্তি, বাড়বে বগি

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আসন্ন ঈদযাত্রায় রেলপথে ভোগান্তি লাঘবে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গসহ দেশের সব রেলরুটে ট্রেন ও বগি সংখ্যা বৃদ্ধি করা হবে।’

শুক্রবার সকালে ট্রেনযোগে দুই দিনের সফরে ঢাকা থেকে রাজবাড়ী এসে রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে রেলপথমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় ভোগান্তি কমাতে শুধু অনলাইনে নয় স্টেশনেও পর্যাপ্ত টিকেট বিক্রি করা হবে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করতে ট্রেনে বসে এবং দাঁড়িয়েও গন্তব্যে যেতে পারবে মানুষ।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে যেসকল স্টেশনে স্টেশন মাস্টার নেই তাদের নিয়োগ কার্যক্রম ও চলমান আছে। অচিরেই সেই সমস্যার সমমাধান হবে।’

পরে রাজবাড়ীর সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর