সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

নবীগঞ্জে সহপাঠীদের হাতে কলেজ ছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সহপাঠিদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ প্রাথমিক ভাবে ৫ জনের নাম সনাক্ত ও ঘটনার কারন উদঘাটন করেছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হয়েছে বলে ধারনা করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের সত্ত্বাধিকারী রাজন মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের উপর হামলা চালায় তারই সহপাঠি মান্না, জুয়েল, শাফি, অলি, লিমনসহ ৭-৮ জন । এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত পাঁচ থেকে সাত জনের নাম সনাক্ত করা হয়েছে। বিষয়টি বন্ধুদের মধ্যে কথাকাটির জের হিসাবে প্রাথমিক ভাবে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর