বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু কমলগঞ্জে বসতবাড়ি দখ/লের অভি/যোগ: হা/মলা-ভাঙ/চুরে প্রবা/সীর পরিবারে আ/তঙ্ক

দীর্ঘ আড়াই বছরের অধিক সময় ধরে লাশের পরিচয় খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

দীর্ঘ আড়াই বছরের অধিক সময় ধরে লাশের পরিচয় খুঁজছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ৬নং রাজিউড়া ইউনিয়নের রাজিউড়া দক্ষিন সাকিনের অন্তগত পাইকপাড়া-উচাউল যাওয়ার পাকা রাস্তা সংলগ্ন উত্তর দিকে সুতাং নদীর পাশে স্রোতহীন খালের (বেরিখাল) পানিতে অনুমান ৩৫ বছর বয়সী গত ২৮ মে ২০২১ সালে সকাল সাড়ে ৯টার দিকে একজন অজ্ঞাতনামা পুরুষ এর লাশ মৃত অবস্থায় খালের পানিতে ভাসমান অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ৫ তারিখ- ৭ জুন ২০২১ ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দীর্ঘ প্রায় দুই বছর তদন্ত শেষে মামলার অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ জেলা। বর্তমানে মামলাটি পিবিআইতে তদন্তাধীন আছে।

অনেক খুঁজাখুঁজির পরেও অদ্যাবধি লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় গনমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে উক্ত লাশের পরিবারের সন্ধান চেয়েছেন পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কাশেম। কেউ লাশের পরিচয় জানতে পারলে পিবিআই, হবিগঞ্জ জেলার সরকারী মোবাইল নাম্বার (০১৩২০-০৩০৮১৯) এবং তদন্তকারী কর্মকর্তার মোবাইল নাম্বার- (০১৭১৯-৪২৬০২২) এ যোগাযোগ করার জন্য তদন্তকারী কর্মকর্তা অনুরোধ করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর